কনকর্ড এন্টারটেইনমেন্ট ও পারটেক্স বেভারেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. ও ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পারটেক্স বেভারেজ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী পারটেক্স বেভারেজ লিমিটেড তাদের উৎপাদিত মাম পিওর ড্রিংকিং ওয়াটার কনকর্ডের বিনোদন কেন্দ্রগুলোতে (ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, হেরিটেজ পার্ক ফয়ে’স লেক) সরবরাহ করবে। অন্যদিকে কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. তাদের বিনোদন কেন্দ্রগুলোতে পারটেক্স বেভারেজকে ব্র্যান্ডিংয়ের সুযোগ দেবে। কনকর্ড এন্টারটেইনমেন্টের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল ও পারটেক্স বেভারেজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুপ কুমার সরকার, এ জেড এম তানভীর আহাদ, উজ্জল কুমার বসাক, হুমায়ূন কবির ও নাহিদ ইউসুফ। বিজ্ঞপ্তি।