কনকর্ড গ্রুপ মেধাবীদের বৃত্তি দিয়েছে
রাজধানীর ১০টি বিদ্যালয়ের ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে দ্বিতীয়বারের মতো বৃত্তি দিয়েছে শীর্ষস্থানীয় আবাসন শিল্প-প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য ১০টি বিদ্যালয়ের ১০ জন শিক্ষককে সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।গতকাল শুক্রবার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বৃত্তির চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। মেধাবী ও অদম্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে ২০১০ সাল থেকে এই আয়োজন করে কনকর্ড গ্রুপ। এই আয়োজনে সহযোগী ছিল ফ্যান্টাসি কিংডম। অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন বলেন, অনেক দেশের চেয়ে বাংলাদেশ মানব উন্নয়নে এগিয়ে আছে। তাই জনসংখ্যা বোঝা নয়, সম্পদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, টাকা থাকলেই সবকিছু হয় না। মানুষকে বড় হতে গেলে সাহস ও মানসিকতার প্রয়োজন। অনুষ্ঠানে এস কে লালা ও শাহরিয়ার কামাল বক্তব্য দেন। নির্বাচিত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ফয়জুর রহমান আইডিয়াল স্কুল এবং এসওএস হারম্যান মেইনার কলেজ। বিজ্ঞপ্তি।