কনকর্ড গ্রুপকে ১৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবন নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপকে ১৪ লাখ ছয় হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কনকর্ড গ্রুপ অব কোম্পানিজ ঢাকার গুলশান ও বনানীতে তিনটি বহুতল ভবন নির্মাণ করছে। ১২ তলা, ১৫ তলা ও ১৫ তলা উচ্চতার এই আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি। পরিবেশ ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণের ঘটনা উদ্ঘাটনের পর অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ আইন লঙ্ঘনের জন্য ওই টাকা জরিমানা করেন। মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।