কনটেইনার ওঠানো নামানোয় রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে মাসভিত্তিক কনটেইনার ওঠানো-নামানোর ক্ষেত্রে রেকর্ড হয়েছে। বন্দরের হিসাবে, গত মাসে কনটেইনার ওঠানো-নামানো হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯০৮টি। এর মধ্যে আমদানি পণ্য আসা কনটেইনার ৭৮ হাজার ২৫০টি এবং রপ্তানি পণ্যের কনটেইনার ৭৭ হাজার ৬৫৮টি।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, বন্দরের ইতিহাসে মাসভিত্তিক কনটেইনার ওঠানো-নামানোয় এটিই সর্বোচ্চ। এর আগে গত বছরের আগস্টে সর্বোচ্চ কনটেইনার ওঠানো-নামানো হয়েছিল।
বন্দর কর্মকর্তারা জানান, মার্চ মাসে যেসব পণ্য আমদানি হয়েছে, সেগুলোর সিংহভাগের ঋণপত্র খোলা হয়েছে জানুয়ারিতে অবরোধ-হরতালের সময়। ফেব্রুয়ারিতে যেসব ঋণপত্র খোলা হয়েছে, সেগুলোর একটি বড় অংশ আমদানি হবে এপ্রিলে।