কনটেইনার জাহাজের নির্মাণকাজ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-পানগাঁও নৌপথে চলাচলের জন্য আরও একটি কনটেইনার জাহাজের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডে এই জাহাজের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
এম আর গ্লোবাল লিমিটেডের জন্য জাহাজটি নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া একই ধরনের আরও পাঁচটি জাহাজ নির্মাণাধীন রয়েছে এই ইয়ার্ডে। জাহাজটিতে ১৭৬ একক কনটেইনার পরিবহন করা যাবে। নির্মাণাধীন জাহাজটির নাম ‘এমভি সাইবা ইরসাভ’।
গতকাল ইয়ার্ডের পাটাতনে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে নয়জন অতিথি জাহাজ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে অংশ নেন এম আর গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শোয়েব চৌধুরী, ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ।