কনটেইনার ট্রেন দ্রুত পৌঁছানোর দাবিতে কমলাপুরে ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে রেলপথে কনটেইনার দ্রুততম সময়ে ঢাকায় পৌঁছানোর দাবিতে ধর্মঘট করছে ঢাকা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। ধর্মঘটের কারণে গতকাল রোববার সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কমলাপুরে অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে (আইসিডি) মালামাল ওঠানো-নামানো বন্ধ ছিল। আজ সোমবারও আধাবেলা ধর্মঘট করবে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের নেতা ও আইসিডি শ্রমিকদের দাবি, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তদারকি জোরদার করায় চট্টগ্রাম থেকে দুই দিনে কনটেইনার-ভর্তি মালামাল ঢাকায় পৌঁছে যেত। কিন্তু এখন ২৫-৩০ দিন লাগছে। এতে এজেন্ট, আমদানিকারক ও আইসিডি শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।