প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র জাহাজজটের মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে গত জুলাই মাসে ২ লাখ ১৬ হাজার কনটেইনার পরিবহন হয়েছে। এর মধ্যে রয়েছে আমদানি পণ্যবাহী, রপ্তানি পণ্যবাহী ও খালি কনটেইনার।
বন্দরের হিসাবে, গত মাসে আমদানি পণ্য আনা হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৮টি কনটেইনারে। আবার রপ্তানি পণ্য ও খালি কনটেইনার পাঠানো হয়েছে ১ লাখ ৪ হাজার ৪০৮টি। জুন মাসের তুলনায় কনটেইনার পরিবহন বেড়েছে। জুনে কনটেইনার পরিবহন হয় মোট ১ লাখ ৭৮ হাজার ২৩১টি।
বন্দরের পর্ষদ সদস্য মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, জুন মাসে ঈদের ছুটি থাকায় কনটেইনার পরিবহন কম হয়েছিল। তবে জুলাই মাসে বেড়েছে।