কনটেইনারে আটকে পড়া দুই শ্রমিকের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনারে আটকা পড়ে সিঙ্গাপুর যাওয়া দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। দুজনই বাসা থেকে বের হলে টানা চার-পাঁচ দিন ঘরে ফিরতেন না এবং দুজনেই বন্দর ইয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্নতার ও কাগজপত্র কুড়ানোর কাজ করতেন। ১ এপ্রিল বন্দরে একটি খালি কনটেইনারে ঘুমিয়ে পড়েন শ্রমিক দ্বীন ইসলাম ও আল আমিন। কনটেইনারটি বন্ধ করে জাহাজে তোলার পর মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরে চলে যায়। সেখানে কনটেইনার খুলে দীন ইসলামকে জীবিত এবং আল আমিনকে মৃত উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, দীন ইসলামের বাড়ি পটুয়াখালীতে। কর্নেল হাটে বিশ্বকলোনি এলাকায় তাঁদের বাসা। দীন ইসলামের ভাই মো. বেলাল প্রথম আলোকে বলেন, তিনি বন্দর এলাকা থেকে কাগজপত্র প্রভৃতি কুড়িয়ে বিক্রি করতেন। তাঁর এক ছেলে আছে।আল আমিন নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকার এস আর বিল বস্তিতে বাস করতেন। তাঁর ছোট ভাই মো. আলমগীর প্রথম আলোকে জানান, ‘আজ (গতকাল শনিবার) ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারি। তিনি বন্দরে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন বলে জানি। একবার বন্দরে গেলে চার-পাঁচদিন খোঁজখবর থাকত না।’জানা গেছে, বন্দরে লোক সরবরাহের ঠিকাদার মাঝির অধীনে তাঁরা কাজ করতেন। কনটেইনার ধোয়া-মোছা, কাগজপত্র কুড়িয়ে নেওয়া ইত্যাদি কাজ করতেন তাঁরা। তবে কোন মাঝির বা বেসরকারি সংস্থার অধীনে কাজ করতেন, সে বিষয়টি পরিবারের সদস্যরা জানাতে পারেননি।