কনটেইনারের ধাক্কায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ করার সময় কনটেইনারের ধাক্কায় সমীর নাথ (১৮) নামের এক শ্রমিক মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সময় এ দুর্ঘটনা ঘটে। সমীর চন্দনাইশ উপজেলার হাশিমপুর গ্রামের কেমশ নাথের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত বড়ুয়া বলেন, বন্দরের ১৩ নম্বর জেটিতে শ্রমিকের কাজ করছিলেন সমীর। জেটিতে ক্রেন দিয়ে পণ্যবাহী কনটেইনার নামানোর সময় এর ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।