প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলগাঁওয়ের জোড়াপুকুর মাঠের সামনে ময়লার কনটেইনারের চারপাশে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলেন, আশপাশের বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে ওই জায়গায় ফেলেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে তাঁরা তা ঘেঁটে প্লাস্টিকের বিভিন্ন পণ্য সংগ্রহ করেন। এতে বাতাসে ব্যাপক দুর্গন্ধ ছড়ায়। এ ছাড়া এসব বর্জ্য নিয়মিত পরিষ্কার করে না সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের বক্তব্য
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, কনটেইনারের বাইরে ময়লা না ফেলতে এবং তা ঘাঁটাঘাঁটি না করতে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেওয়া হবে। এ ব্যাপারে তিনি নিয়মিত খোঁজ রাখবেন।