কনফিডেন্স সিমেন্টের বর্ষপঞ্জি প্রকাশনা উৎসব
বর্ষপঞ্জি শুধু প্রায়োগিক বিষয় নয়, এটি শিল্প বা নান্দনিক উপস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রও। শিল্পভাষা ও আধুনিকতা বিনির্মাণে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের নিয়ে বর্ষপঞ্জি প্রকাশ সৃজনশীলতার বড় পরিচয়। কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের বর্ষপঞ্জি ২০১৪-এর প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে এ উৎসব হয়।
শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, হামিদুর রাহমান, মূর্তজা বশীর ও কাইয়ুম চৌধুরী এ ছয়জন বরেণ্য শিল্পীকে নিয়ে এ বছরের বর্ষপঞ্জি প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট। প্রকাশনা উৎসবে বক্তব্য দেন চিত্রশিল্পী ঢালী আল মামুন, কবি ফাওজুল কবির, মশিউর রহমান ও কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহিরউদ্দিন আহমেদ। বর্ষপঞ্জির মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিকাশ ও স্বাধীনতা-মুক্তিযুদ্ধকে প্রকাশ করার কারণে কনফিডেন্স সিমেন্টকে ধন্যবাদ জানান বক্তারা।