কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-ব্র্যাক চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ব্র্যাক ‘স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিতকরণের মাধ্যমে নগর হতদরিদ্রদের স্বাস্থ্যের উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নের জন্য একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মূসা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা নিজ নিজ পক্ষে এ চুক্তিতে সই করেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তিন বছর মেয়াদি এ প্রকল্প ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও ময়মনসিংহ পৌরসভায় বাস্তবায়িত হবে। রাস্তার পাশে, ঝুপড়ি ও বস্তিতে বসবাসকারী অতিদরিদ্র পরিবারের ৫ বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী ও প্রসূতি নারীদের অপুষ্টির হার কমানোর লক্ষ্যে এটি পরিচালিত হবে। বিজ্ঞপ্তি