কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি রেস্তোরাঁ থেকে সোমবার রাতে ৫৮৫টি ইয়াবা বড়িসহ গজারিয়া থানার কনস্টেবল নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল নাজমুলকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে নাজমুলকে গজারিয়া থানায় হস্তান্তর করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতেই গজারিয়া থানায় মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আশীষ সরকার বাদী হয়ে নাজমুলকে আসামি করে মামলা করেন।