কনস্টেবল জনতার হাতে আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ কনস্টেবল নুরুল ইসলামকে তিন ঘণ্টা আটকে রেখেছে স্থানীয় লোকজন। অসামাজিক কাজে অংশ নেওয়ায় এক নারীসহ তাঁকে আটক করা হয়। পরে পুলিশের একটি দল স্থানীয় পৌর কাউন্সিলরের কাছ থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনে ওই পুলিশ কনস্টেবলকে।কসবা থানার উপপরিদর্শক সুমন কুমার আদিত্য বলেন, ‘স্থানীয় লোকজন পুলিশ কনস্টেবল নুরুল ইসলামকে আটক করেছে। ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে নুরুল ইসলামকে উদ্ধার করি।’কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় লোকজন ও অভিযুক্ত পুলিশ কনস্টেবল ভিন্ন রকম কথা বলেছেন। তিনি বলেন, পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম কসবা পুরাতন বাজার ও আশপাশের এলাকায় রণপাহারা দেওয়ার কথা। কিন্তু সিভিল পোশাকে কেন ওই এলাকায় গেলেন, তার জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত নুরুল ইসলাম জানান, ‘ঘটনাটি ষড়যন্ত্র কি না, বুঝতে পারছি না।’