প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার ফুলতলার গোড়াবন এলাকায় গতকাল রোববার বিকেলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ফুলতলা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. মঞ্জরুল আলম (৪০) নিহত ও উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম (৩৮) আহত হয়েছেন। দোহার থানার উপপরিদর্শক সেকান্দার হোসেন রাতে বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি