প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে রতন বিশ্বাস (৪০) নামে পুলিশের এক কনস্টেবল পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রামে। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের অধীনে মির্জাপুর বাসস্টেশন এলাকায় কর্মরত ছিলেন। মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক রেজওয়ান আরেফিন বলেন, রতন গতকাল সোমবার বেলা দুইটা পর্যন্ত মির্জাপুর বাইপাস বাসস্টেশনে দায়িত্ব পালন করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালন করতে বাসে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের চাপায় তিনি মারা যান।