প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক ব্যবসায়ীকে তথ্য দেওয়ায় বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মো. শাহিনকে প্রত্যাহার করেন জেলা পুলিশ সুপার। গত রোববার রাত ১০টার দিকে তাঁকে প্রত্যাহার করা হয়। রোববার রাত আটটার দিকে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারের একটি কনফেকশনারিতে নিষিদ্ধ বিয়ারের খোঁজে পুলিশ অভিযান চালায়। এ সময় ওই দোকানে কোনো মাদকদ্রব্য না পেয়ে থানায় ফিরে যায় পুলিশ। এতে থানার ওসি অংশু কুমার দেবের সন্দেহ হলে অভিযানে থাকা শাহিনের মুঠোফোনের কললিস্ট চেক করে ওই দোকানের মালিকের মুঠোফোন নম্বর পায়। পরে শাহিন অভিযানের কথা ওই দোকানদারকে আগেই জানিয়ে দেওয়ার কথা স্বীকার করেন।