কনস্টেবল সিদ্ধার্থের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে পুলিশের চলন্ত গাড়িতে বিক্ষোভকারীদের ছোড়া হাতবোমায় কনস্টেবল সিদ্ধার্থ রায় গুরুতর আহত হন। সংকটাপন্ন অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়। রাতে সেখানেই মারা যান সিদ্ধার্থ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, অবিলম্বে বোমা হামলাকারীদের গ্রেপ্তার করার জন্য প্রধানমন্ত্রী আজ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা সিদ্ধার্থের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।