কনস্টেবলের তিন বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করার দায়ে পুলিশের এক কনস্টেবলকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লামার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এন এম মোরশেদ খান গত বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ওই কনস্টেবলের নাম আজিজুল ইসলাম (২৩)। তাঁর বাড়ি লামা উপজেলার মধুঝিড়ি এলাকায়।জানা গেছে, আজিজুল ইসলামের সঙ্গে একই এলাকার সুলতানা রাজিয়ার ২০০৭ সালে বিয়ে হয়। বিয়ের পর আজিজুল পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং স্ত্রীর ওপর নির্যাতন চালাতে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে।সুলতানা রাজিয়ার বাবা সোহরাব হোসেন জানান, ২০০৯ সালের ২৫ মে আজিজুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।