প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা এলাকায় গতকাল রোববার রাতে বজ্রপাতে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত ১২টার দিকে পুলিশের একটি দল নাকাপা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বজ্রপাতে কনস্টেবল শরীফ আহমেদ মারা যান। বজ্রপাতে কনস্টেবল আলফাজ উদ্দিন গুরুতর আহত হন। রামগড় থানার ওসি মুহাম্মদ মাঈনুদ্দীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শরীফ আহমেদের বাড়ি কুমিল্লা সদর উপজেলার আনন্দনগর এলাকায়।