কনস্টেবলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের কনস্টেবল মানিক মিয়া (৩৫) গতকাল মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার শয্যামালা এলাকার মোজাম্মেল হকের ছেলে। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক জানান, গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ফাঁড়ির এএসআই হারুন অর রশিদ, মানিক মিয়া ও জব্বার হোসেন। গতকাল মারা যান মানিক মিয়া।