প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সুবিধার্থে চট্টগ্রামে কনস্যুলার শাখা খোলা হয়েছে। গত সোমবার আগ্রাবাদে ব্রিটিশ সেন্টারে এই শাখা খোলা হয়। শাখাটির উদ্বোধন করেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ের আঞ্চলিক কনস্যুলার ব্যবস্থাপক জন নিল। এ সময় ঢাকার কনস্যুলার শাখার প্রধান হাসিনা রহমান উপস্থিত ছিলেন। কনস্যুলার শাখা থেকে চট্টগ্রামে অবস্থিত ব্রিটিশ নাগরিকেরা বিভিন্ন ধরনের সমস্যা, যেমন অপরাধ কর্মকাণ্ডের শিকার হলে জোরপূর্বক বিয়ের শিকার কিংবা কেউ আটক হলে এই শাখা থেকে পরামর্শ ও সেবা নিতে পারবেন। তবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সংশ্লিষ্ট নাগরিকের বিচার হবে।