কনের বাবা নিজের ভুল বুঝলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন ভেঙে দিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেন বলেন, বাল্য বিয়ের ক্ষতিকর দিক নিয়ে মেয়ের পরিবারকে বোঝানো হয়েছে। মেয়ের বাবা তাঁর ভুল বুঝতে পেরেছেন। তাঁদের বুঝিয়েই বিয়েটি ভেঙে দেওয়া হয়েছে।মেয়ের বাবা বলেন, ‘না জানিয়া একখান বড় ভুল করির ধরছুনু। মুই গাবুরার (বর) বাপক (বাবাকে) মোবাইল করি কয়া দিনু বিয়াও হইবে না। ওমরা (তাঁরা) মোর কথা মানি নিলে।’