কনের বাবাকে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিবাহ দেওয়ার চেষ্টা করায় মেহেরপুরের গাংনী উপজেলার চান্দামারী গ্রামের বাসিন্দা হজরত আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে বিয়ের প্রস্তুতিকালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করেন। টের পেয়ে সটকে পড়েন বরযাত্রীরা। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা হজরত আলীকে সাজা দিয়ে জেলহাজতে পাঠান।