কনের বাবার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন। কনের বাবা তাৎক্ষণিক মেয়ের বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা দিলে এবং জরিমানার টাকা পরিশোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ডিমলা থানার ওসি রুহুল আমিন খান জানান, রাত নয়টার দিকে পশ্চিম ছাতনাই গ্রামের রশিদুল ইসলামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলামের (১৮) বিয়ের আয়োজন চলছিল।