কনের বাড়িতে সংঘর্ষ বরসহ আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনেপক্ষের বাড়িতে খাবার পরিবেশনে দেরি এবং বরযাত্রীদের খাবার নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বরসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।গুরুতর আহত ২০ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে আসে। পরে পৌরসভার মেয়র ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপে বিয়ে পড়িয়ে নববধূকে বরের বাড়িতে নিয়ে আসা হয়। কনেপক্ষের ৩০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।জানা গেছে, উপজেলার দিয়াশুর গ্রামের ব্যবসায়ী আবাদুর রব হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারের সঙ্গে একই উপজেলার রাজাপুর গ্রামের কালাম হাওলাদারের মেয়ে লিমা খানমের বিয়ের কথা পাকাপাকি হয়। শুক্রবার বেলা আড়াইটায় ৫০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছে বরপক্ষ। বেলা চারটার দিকে খাবার দেওয়া হয়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিকেল পাঁচটায় গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।