কনের মা-চাচি ও বরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কনের মা, চাচি ও বরকে সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরের চাচাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম জানান, শিবগঞ্জের রাজনগর হাঙ্গামী গ্রামের মিন্টু আলীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী জোহরা খাতুনের (১৫) বাল্যবিবাহ হচ্ছে—এমন খবরের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে মেয়ের বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। এ সময় কনের মা আছিয়া বেগম ও চাচি পলিয়ারা বেগম এবং বর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের মৃত দানেশ মোল্লার ছেলে জালাল উদ্দিন (২০) ও বরের চাচা আবদুল ওহাবকে (৭০) আটক করে থানায় নেওয়া হয়। আজ সকালে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে কনের মা ও চাচি এবং বরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া বরের চাচাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।