প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে এক মাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমান তাঁকে ওই সাজা দেন। কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার নিতাই ইউনিয়নের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর (১১) সঙ্গে একই উপজেলার বৈদ্যপাড়া গ্রামের সাদেকুল ইসলামের ছেলে লাল মিয়ার (২১) বিয়ে হয়। বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ পেয়ে ইউএনও গত বুধবার ওই গ্রামে গিয়ে কনের মাকে কারাদণ্ড দেন।