কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সম্মিলন। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল গণসংগীত ও পথনাটক। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত হয় সাংস্কৃতিক সম্মিলন।