কন্যা হবে ভেবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ সন্তানও মেয়ে হয়েছে ভেবে স্ত্রীকে হাসপাতালে রেখেই চলে যান স্বামী। পরে ছেলে সন্তান হলেও ওই ব্যক্তি স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ নেননি। ওই নারীর ভাই ক্লিনিকের বিল পরিশোধ করে তাঁকে বাড়ি নিয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খামারটুক গ্রামের আতাবুর রহমান ও হয়রায়হানা বেগমের তিন মেয়ে আছে। এবার রায়হানা গর্ভবতী হলে আতাবুর হুমকি দেন, কন্যাসন্তান হলে চার সন্তান নিয়েই তাঁকে বাবার বাড়ি চলে যেতে হবে। তাই হাসপাতালে ভর্তি করেই কন্যা সন্তান হবে ভেবে স্ত্রী রেখে চলে যান আতাবুর। l সুনামগঞ্জ অফিস।