প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে গতকাল গাজীপুরের কালীগঞ্জে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংগঠন কারিতাসের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলার শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস।