কন্যাশিশুর জন্য বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ভিত্তি শৈশব থেকেই তৈরি করতে হবে। এ জন্য কন্যাশিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক বৈষম্যহীন এবং বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করতে হবে। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নে মুলজান উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে দিঘী ইউনিয়ন পরিষদ জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার ও সুজনের মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।বদিউল আলম মজুমদার বলেন, কন্যাশিশুদের অধিকাংশ স্বাধীন ও সমতাভিত্তিক বিকাশের অধিকার থেকে বঞ্চিত। বঞ্চনা, বৈষম্য ও নিপীড়নের মধ্য দিয়ে তারা বেড়ে উঠছে।