কন্যাসন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক কন্যাসন্তানের মা হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ।
লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে মেয়েশিশু জন্ম দেওয়ার পর গতকাল শনিবার এক টুইটার বার্তায় টিউলিপ বলেন, ‘ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কন্যা আজালি জয় পার্সির জন্মলাভের ঘোষণা দিচ্ছি।’
টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডে লন্ডনের মিচ্যাম এলাকায় ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর জন্মলাভ করেন। তিনি ২০১৩ সালে সেন্ট জন পার্সিকে বিয়ে করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী পার্সি ব্রিটিশ সিভিল সার্ভিসের অভিজ্ঞতাসম্পন্ন কোম্পানি পরিচালক এবং কৌশলগত পরামর্শক।
২০১৫ সালের মে মাসে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মনোনয়ন পেয়ে হ্যাম্পস্টিড ও কিলবার্ন এলাকা থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।