কপোতাক্ষ খননের দাবিতে সাতক্ষীরায় অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদ খননে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে নদের আশপাশের কয়েক হাজার মানুষ প্রতীকী অনশন পালন করেছে। কেন্দ্রীয় পানি কমিটির উদ্যোগে সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই কর্মসূচি চলে। দাবির সঙ্গে একত্মতা প্রকাশ করে কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ শেখ মুজিবুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।