কপোতাক্ষ রক্ষার দাবিতে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে গতকাল বুধবার যশোরের ঝিকরগাছার পারবাজার থেকে যশোর শহরের চৌরাস্তা পর্যন্ত ১৫ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। পদযাত্রায় কপোতাক্ষ নদের তীরবর্তী ছয়টি উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেয়।সকাল ১০টায় ঝিকরগাছার পারবাজারে পদযাত্রার উদ্বোধন করেন তেল, গ্যাস, বিদ্যু ৎ , বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে পদযাত্রা শুরু হয়। তিন ঘণ্টা হাঁটার পর সমাবেশটি বেলা তিনটার দিকে শহরের চৌরাস্তা মোড়ে এসে পৌঁছায়। সেখানেও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির, আহ্বায়ক অনিল বিশ্বাস, আইনজীবী আবু বকর সিদ্দিকী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, উজানে পদ্মা, মাথাভাঙ্গা ও ভৈরব নদের সঙ্গে কপোতাক্ষ নদের সংযোগ না দিলে কপোতাক্ষ বাঁচানোর জন্য নেওয়া কোনো প্রকল্পই বাস্তবায়ন হবে না। ভুল পরিকল্পনার কারণে এরই মধ্যে ২৬ কোটি টাকার প্রকল্প ব্যর্থ হয়েছে। রাজনৈতিক টাউট, ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও পানিবিষয়ক বিশেষজ্ঞ ব্যক্তিরা প্রকল্পের টাকা লুটপাট করেছেন, যার জন্য কপোতাক্ষ তীরের কোটি মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছে।