কফিনের ভেতরে ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা কফিন। সেই কফিন থেকে উদ্ধার হলো ৫০০ বোতল ফেনসিডিল। গতকাল শুক্রবার সকালে গাজীপুর থেকে ওই অ্যাম্বুলেন্সসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।র‌্যাব-৪-এর কর্মকর্তা ক্যাপ্টেন তাহসিন সালেহীন বলেন, গতকাল সকাল নয়টার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। তল্লাশি চালানো হলে এর ভেতরে রাখা কফিন থেকে বের হয়ে আসে ৫০০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: চালক দেলোয়ার হোসেন, নীরব, বিপ্লব ও খোকন মিয়া।