কবর থেকে মৃতের মাথা কাটার অভিযোগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে মৃতদেহের মাথা কেটে নেওয়ার অভিযোগে গত সোমবার রাতে ইনছান আলী ও সাইদুল ইসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ওই ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের মহিরন বেওয়া (৮৫) নামে এক নারী ৫ নভেম্বর মারা যান। তাঁকে বাড়ির পাশে দাফন করা হয়। পরদিন দেখা যায়, কবর খুঁড়ে কেউ মৃতদেহ থেকে মাথা কেটে নিয়ে গেছে।গত সোমবার পুলিশ জামালপুর সদর উপজেলার মল্লিকপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে মহিরন বেওয়ার কাটা মাথা উদ্ধার করে।