কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৩৩ দিন পর ময়নাতদন্তের জন্য ভাবনা (৭) নামের এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। নিহত ভাবনা উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা গ্রামের বাবুল মণ্ডল মেয়ে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করীমের উপস্থিতিতে মেলান্দহ থানা পুলিশ ভাবনার লাশ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে

লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা মেলান্দহ থানার উপপরিদর্শক মো. আজাহার আলী বলেন, ভাবনার বাবা বাবুল মণ্ডল গত ১৪ জুলাই আদালতে মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের স্বার্থে লাশটি
ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন।