প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর নবম শ্রেণির স্কুলছাত্রী নুরে জান্নাতের (মীম) লাশ আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য ৩৫ দিন পর গতকাল শনিবার কবর থেকে উত্তোলন করা হয়েছে। গত ১৬ অক্টোবর পৌর শহরের মাঝগ্রাম এলাকার নিজেদের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নুরে জান্নাতের বাবা আবু জাফর সদর থানায় অপমৃত্যুর মামলা করেন। এদিকে নুরে জান্নাতকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ করেন তার নানা খন্দকার হারুন-অর-রশিদ। তিনি এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ এনে গত ২৫ অক্টোবর আদালতে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য গতকাল তাদের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।