কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে যৌতুকের দাবিতে দেবরদের নির্যাতনে নিহত বরিশালের মমতাজ পারভীনের খানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। গত রোববার বরিশাল মুসলিম গোরস্থান থেকে তাঁর লাশ উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিম উর রহমান উপস্থিত ছিলেন। দুই মাস আগে মমতাজ পারভীনকে হত্যা করা হয়।