কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের ডোমরাকান্দি উচ্চবিদ্যালয়সংলগ্ন ডোমরাকান্দি কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরি গেছে।

এলাকাবাসী জানান, আজ শনিবার সকালে এলাকার লোকজন ওই কবরস্থানের একটি কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে তাঁরা ভেতরের নির্জন জায়গায় আটটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। কবরগুলোয় কোনো কঙ্কাল ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কৈজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইখতিয়ার মোহাম্মদ বলেন, কঙ্কালচোর চক্রকে শনাক্ত করে আটকের জন্য স্থানীয় পর্যায়ে জোর তত্পরতা চালানো হচ্ছে।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, কঙ্কাল চুরি যাওয়ার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।