কবরস্থান থেকে শিশুর মাটিচাপা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন গ্রামের এক কবরস্থান থেকে গত শুক্রবার দিবাগত রাতে জান্নাতুল ফেরদৌস (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও শিশুর পরিবারের লোকজন জানান, শুক্রবার সন্ধ্যার আগে শিশুটি বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত আটটার দিকে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি কবরে এলোমেলো মাটি দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে তাঁরা মাটি সরিয়ে শিশুটির লাশ দেখতে পেয়ে বদরগঞ্জ থানা পুলিশকে জানান। শিশুর বাবা আবুল কাশেম অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ছেলেকে হত্যা করা হয়েছে।