প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে অবস্থিত মাদবর বাড়ি পারিবারিক কবরস্থানের অংশবিশেষ গতকাল স্থানান্তর শুরু করেছে ডিএনসিসি। ডিএনসিসির প্রকৌশল বিভাগ পুরোনো পারিবারিক এ কবরস্থানের অংশবিশেষ (যার পরিমাণ ২ দশমিক ৩৩ কাঠা জমি) স্থানান্তর করছে। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরীর মধ্যস্থতায় কবরস্থানটির প্রতিষ্ঠাতা মো. সৈয়দ আলী মাতবরের বংশধরদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এ স্থানান্তর কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। বর্তমান কবরস্থানের পরিবর্তে মিরপুরে অবস্থিত ডিএনসিসির কবরস্থানে সমপরিমাণ জায়গা মো. সৈয়দ আলী মাতবরের বংশধরদের জন্য নির্ধারণ করা হয়েছে। কবরস্থানটি স্থানান্তরের ফলে সংলগ্ন রাস্তাটি প্রায় ২৫ ফুট প্রশস্ত করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তি