প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার সদর ইউনিয়নের কুশখালী ইউনিয়নের কুশখালী গ্রামের একটি কবরস্থান থেকে একটি পিস্তল ও দুটি ককটেল উদ্ধার করেছে বিজিবি। সাতক্ষীরার ৩৮ বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার জহিরউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে কুশখালী স্থানীয় ইউপি চেয়ারম্যান এবি আব্দুল রহমানের বাড়ির পাশের কবরস্থান থেকে অস্ত্র ও ককলেট উদ্ধার করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান ঘটনা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।