কবরস্থানে ধোঁয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের ঘোপ এলাকার সেন্ট্রাল সড়কের পাশে অবস্থিত কবরস্থান থেকে গতকাল রোববার ধোঁয়া বের হতে দেখেছে স্থানীয় লোকজন। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ ধোঁয়া বের হতে থাকে। বিকেলে বৃষ্টির মধ্যে কবরস্থানে গিয়ে দেখা গেছে, কাদা মাটির ভেতর থেকে ধোঁয়ার মতো উঠছে। এ ব্যাপারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক প্রথম আলোকে বলেন, অনেক সময় পলিথিন দিয়ে লাশ দাফন করা হয়। লাশ পচে একধরনের গ্যাস তৈরি হয়। বের হতে পারে। যশোর অফিস।