কবরস্থানের জায়গা দখলের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় সন্ত্রাসীরা আহমদিয়া মুসলিম জামাতের কবরস্থানের কিছু অংশ দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আহমদিয়া মুসলিম জামাতের নেতারা এই অভিযোগ করেন।আহমদিয়া মুসলিম জামাত বগুড়ার সভাপতি খন্দকার আজমল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কৈগাড়ি এলাকায় তাঁদের সম্প্রদায়ের জন্য ৭৫ শতাংশ জমির ওপর একটি কবরস্থান রয়েছে। সম্প্রতি শহরের সূত্রাপুর এলাকার বিপুল শেখ ও তাঁর লোকজন জায়গা দখলের জন্য সেখানে ইট-বালু এনে রেখেছেন। বিপুল শেখের নেতৃত্বে এক মাস আগে ৫ শতাংশ জায়গা দখল করে সেখানে ঘর তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে আহমদিয়া মুসলিম জামাতের সদস্য মাহমুদুল হাসান, জাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিপুল শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।