কবরস্থানের জায়গায় বসতবাড়ি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্ত্তলী মৌজায় কবরস্থানের সরকারি জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কবরস্থানটি রক্ষার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছে এলাকাবাসী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৬ মে কির্ত্তলী গ্রামের আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল লাঠিয়াল ওই জায়গায় বসতবাড়ি তৈরি শুরু করে। এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয়। ওই গ্রামের নাজিম উদ্দিন পাইকসহ স্থানীয়রা জানান, ওই সম্পত্তি সরকারের এক নম্বর খতিয়ানভুক্ত একটি কবরস্থান। আনোয়ার হোসেন বলেন, ‘এ সম্পত্তি সরকারি তা জানি, কিন্তু কবরস্থান কি না জানি না, আমার থাকার জন্য কোনো বাড়ি নাই, তাই বাড়ি বানাচ্ছি।’ইউএনও কাওসার জাহান জানান, বিষয়টি তদন্তের জন্য কুসুম্বা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।