প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরীর সমর্থকদের ওপর আবারও হামলা চালিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ শামীম ওসমানের সমর্থকেরা। মারধরে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকায় ওই ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে এলাকায় কবরী ও শামীম ওসমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
শামীম ওসমানের সমর্থক জিলানী হামলার অভিযোগ অস্বীকার করেন।