কবরে শেখ মুজিবের লাশ আছে কি না খুঁজে দেখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুঙ্গিপাড়ায় কবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির নেতারা। তাঁরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ কবরে থাকা নিয়ে সন্দেহ প্রকাশের আগে বঙ্গবন্ধুর লাশ কবরে আছে কি না, তা খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রতি।পুলিশের হেফাজতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা আমিরুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে গতকাল বুধবার যুবদল আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা এ আহ্বান জানান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেলে এই সমাবেশ হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম সংসদ ভবন এলাকায় কবরে জিয়াউর রহমানের লাশ আছে কি না, তা নিয়ে সম্প্রতি সংসদে সন্দেহ প্রকাশ করেন।গতকালের সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বলেন, ‘জিয়াউর রহমানের দাফন লাখ লাখ মানুষের সামনে হয়েছে। আর শেখ মুজিবুর রহমানের দাফনের সময় শেখ হাসিনা, শেখ সেলিম উপস্থিত ছিলেন না। এমনকি আওয়ামী লীগের কোনো নেতাও সেখানে উপস্থিত ছিলেন না। ফজলুল হক বলেন, আওয়ামী লীগের উচিত, ওই কবরে যিনি আছেন, তাঁর ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হওয়া।’ তিনি বলেন, ‘আমাদের তো সন্দেহ হয়, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের লাশ আছে কি না।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির পর আদালত রায় দিলে ভালো হতো। মওদুদ আহমদ বলেন, এখন এই রায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।যুবদলের সভাপতি বরকতউল্লার সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।শ্রমিক দলের সমাবেশ: কারা হেফাজতে শ্রমিক দলের নেতা বি এম বাকির হোসেনের মৃত্যুর প্রতিবাদে বিকেলে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানের লাশ নিয়ে শেখ হাসিনা ও শেখ সেলিম মিথ্যাচার করেছেন।