কবি আখতারুজ্জামানকে বজলুর রহমান স্মৃতি স্বর্ণপদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় কবি আখতারুজ্জামানকে ‘সাংবাদিক বজলুর রহমান স্মৃতি স্বর্ণপদক-২০১০’ প্রদান করা হয়েছে। গত ১৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক রাহাত খান ও শিক্ষাবিদ মশিউর রহমান মৃধা। বিজ্ঞপ্তি।